গরম গরম বক্তব্যের জন্য বরাবরই চর্চায় থেকেছেন তিনি। আর এখন তো রাজ্য তাঁদের দলেরই সরকার। তিনি আবার রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীও। এবার ফের এতবার সেই চেনা মেজাজে দেখা গেল তাঁকে। ভাবছেন তিনি কে? তিনি হলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে দিলীপ বলেন, 'বিগত তৃণমূল সরকার অশোকস্তম্ভ তুলে দিয়েছিল। তার জায়গায় বিশ্ববাংলার লোগো লাগিয়ে দিয়েছিল। গোলের মধ্যে একটা 'ব' বনবন করে ঘুরত। পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে নাকি? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি! বিগত তৃণমূল সরকারের উদ্দেশ্য ছিল জাতীয় সংগীতের বদলে সোনার বাংলা গাওয়া হবে। জয়বাংলা স্লোগান হবে। ভোটের সময় বাংলাদেশ থেকে নায়ক নায়িকারা এসে প্রচার করেছেন।' দিলীপ ঘোষের আরও সংযোজন, 'ভোটের আগে এসআইআর-এ ৯১ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। তৃণমূল নেতাদের নির্দেশে বিএলওরা এই কাজ করেছেন। আপনারা ডকুমেন্টস দিয়েছেন। কিন্তু বিএলওরা সেই ডকুমেন্ট জমা দেননি। তাই আপনাদের নাম বাদ গিয়েছে। আমরা বলছি, কেউ বাদ যাবেন না। যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নাম আবার যুক্ত করা হবে। সবাই এখানে থাকবেন।' শুনুন আর কী বললেন দিলীপ ঘোষ।
Dilip Ghosh addresses controversy over ashok stambha and voter exclusion