Advertisement

Weather Update: তিন ঘূর্ণাবর্তের ফাঁসে বাংলা! ভয়ঙ্কর ঝড়-বৃষ্টির তাণ্ডবে জেলায় জেলায় হাই অ্যালার্ট জারি

আসামে জোড়া ঘূর্ণাবর্ত। বাংলাদেশেও ঘূর্ণাবর্ত । মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থান থেকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা আকাশ। মঙ্গলবার, ১৪ জুলাই পর্যন্ত কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গ এবং পূর্ব দিকের লাগোয়া দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। সব জেলাতেই আগামী পাঁচ দিন দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। রথযাত্রার দিন আবার উপকূলের এবং উপকূল লাগোয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় আগামী ৭ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতার জন্য আপাতত ৫ দিন কোনও সতর্কতা নেই। রথের দিন এবং তার পরের দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে।

Double cyclones in Assam and cyclone in Bangladesh

Advertisement