Advertisement

Baruipur: সরকারি হাসপাতালে এবার 5 টাকায় ডিম-ভাত ও ফুলকপি তরকারি! সবই হচ্ছে,চিকিৎসা পাবে তো মানুষ?

৫ টাকায় ডিম ভাত এবার Baruipur Sub-Divisional Hospital এ। রাত্রি নিবাসের একতলায় চালু হল মা ক্যান্টিন। রবিবার, 14 ডিসেম্বর এর সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ তথা Baruipur পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি। ছিলেন পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম দাস, জেলা পরিষদের মৎস কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, সুপার ধীরাজ রায় সহ অন্যরা। এদিন ৫ টাকায় ডিম ভাতের পাশাপাশি ডাল, ফুলকপির তরকারিও মিলল পরিষেবায়।

Egg rice now five taka at Baruipur Sub-Divisional Hospital

Advertisement