Advertisement

Nadia: কৃতকর্মের ফল! BJPকে গালাগাল দিয়ে কান ধরে TMC নেত্রী ক্ষমা চাইতেই কানে ডিম ফাটাল পাবলিক

তৃণমূলের নেতানেত্রীদের লক্ষ্য করে ডিম থেরাপি নতুন কোনও ঘটনা নয়। রোজই রাজ্যের কোনও না কোনও জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে। তালিকায় আরও এক সংযোজন। এবার ডিম থেরাপির শিকার প্রীতি দত্ত নামে এক তৃণমূল নেত্রী। অভিযোগ, তৃণমূলের এক নেত্রী তথা তৃণমূলের সোশ্যাল মিডিয়া সংগঠন ফ্যামের সক্রিয় সদস্যা প্রীতি দত্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বিজেপি কর্মী সমর্থকদের সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য করেন। এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন, বিজেপি কর্মী সমর্থকেরা। দাবি ওঠে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁকে। নদিয়ার চর মাজদিয়ায় তাঁর বাড়ির সামনে জড় হয় অনেকে। তাঁকে লক্ষ্য করে ছোরা হয় ডিম।

Egg therapy targeting Trinamool leaders is not a new incident

TAGS:
Advertisement