Advertisement

Mamata Banerjee এর পয়সার অভাব? বলছেন, 'এ বছর তো বইয়ের রয়্যালটিটাও পাইনি'

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এবার রাজ্যের পুলিশ প্রশাসন। এদিন একটি ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'পুলিশ, ইডি এবং সিবিআইকে দিয়েই বিধায়ক এবং সংসদদের ভয় দেখাচ্ছে বিজেপি। আইসিরা গিয়ে গিয়ে বলছে হয় বিজেপি যে দলে বলছে সেই দলে চলুন, তা না হলে জেলে চলুন। সব বেআইনি কাজ পুলিশকে দিয়ে করানো হচ্ছে, তাই রাস্তায় এত ট্র্যাফিক জ্যাম।' পাশাপাশি তাঁর আরও অভিযোগ, 'আমি কোনদিন এক পয়সা মাইনে নিইনি। আজ পর্যন্ত এক পয়সা পেনশন নিইনি। আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে। কিন্তু সেই রয়্যালটিটাও এ বছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। নিশ্চয়ই এতে কোনও খেলা আছে। আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু সবকিছু ফ্রিজ করে দিয়েছে।'

Mamata Banerjee Targets BJP After Not Getting Her Book Royalties

Advertisement
POST A COMMENT