কলকাতা-সহ রাজ্য়ের একাধিক আদালতে হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য়। মঙ্গলবার হুমকি ইমেল আসে আসানসোল আদালত, দুর্গাপুর আদালত, মুর্শিদাবাদ আদালত, কলকাতার নগর ও দায়রা আদালত এবং ব্য়াঙ্কশাল কোর্টেও। খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। তল্লাশি চালিয়ে কিছু উদ্ধার হয়নি। ওই মেইলগুলোকে ভুয়ো বলে দাবি কলকাতা পুলিশের। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।