Advertisement

Farakka Dolphin: ফরাক্কার গঙ্গায় মৃত ডলফিন, ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারন, জানাল বনদফতর

ফরাক্কার গঙ্গায় একটি মৃত ডলফিন উদ্ধার হয়েছে। ডলফিনটিকে দেখা যায় বিন্দুপাড়া ঘাটপাড়া এলাকার গঙ্গায়। স্থানীয় বাসিন্দারা জানায় গঙ্গায় মৃত ডলফিনটিকে ভাসতে দেখা যায়। স্থানীয় মৎস্যজীবীরা মৃত ডলফিনটিকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাদের প্রাথমিক অনুমান মৎস্যজীবীদের জালে আটকে ডলফিনটি মারা গেছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

dead body of a dolphin recovered form farakka

Advertisement