Advertisement

'ঘুসপেটিয়া'দের শেষের শুরু! শিলিগুড়ি সীমান্তে কাঁটাতারের কাজ চলছে, দেখুন

বাংলায় বিজেপির নতুন সরকার গঠনের পরেই ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে দ্রুত কাঁটাতারের বেড়া দিতে বিএসএফের হাতে প্রয়োজনীয় জমি দ্রুত হস্তান্তর করা হয়েছে। নতুন সরকারের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। উন্মুক্ত সীমান্ত দিয়ে এতদিন যে অনুপ্রবেশ ও পাচারের যে রমরমা কারবার চলছিল, পাশাপাশি চলছিল গবাদি পশু ফসল লুট, তাতে এবার রাশ টানা যাবে বলে মনে করছেন তাঁরা। শিলিগুড়ি মহকুমার মধ্যে ফাঁসিদেওয়ায় বেশ কয়েক কিলোমিটার সীমান্ত উন্মুক্ত ছিল। সেখানে কাঁটাতার বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে। এলাকার এক বাসিন্দার কথায়, 'মাঝেমধ্যেই আমদের অনুপ্রবেশের সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে। কাঁটাতারের বেড়া দেওয়া গেলে তা আমাদের জন্য ভালই হবে।'

Advertisement
POST A COMMENT