রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। Election Commission র প্রকাশিত SIR Final Voter List ঘিরে শুরু হয়েছে নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন। সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে বিপুল সংখ্যক ভোটারের নাম ‘বিচারাধীন’ বা ‘অমীমাংসিত’ হিসেবে চিহ্নিত হওয়ায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ, ক্ষোভ এবং আশঙ্কা—সব মিলিয়ে তৈরি হয়েছে এক অস্বস্তিকর পরিস্থিতি। বিশেষ করে Murshidabad ও Malda র পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ, এক-দু’লক্ষ নয়, লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে ঝুলে রয়েছে বিচারাধীন তালিকার ওপর।
Final voter list publication in West Bengal raises political turmoil