ক্যানিংয়ের রাতের অন্ধকারে হঠাৎ জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। আগুনের গ্রাসে পুড়ে যাওয়ার অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়। চারপাশ যখন নিস্তব্ধ, বাজারের কোলাহল থেমে গিয়েছে, অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময়েই নাকি পরিকল্পনা করে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। অভিযোগ, প্রথমে কার্যালয়ের তালা কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। তারপর ঘরের ভিতরে কেরোসিন ছড়িয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দলীয় কার্যালয়ের ভিতরে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের রাজনৈতিক পরিস্থিতি। সবচেয়ে বড় প্রশ্ন, রাজনৈতিক সংঘাতের আঁচ কি এবার আরও ভয়াবহ জায়গায় পৌঁছচ্ছে?
fire breaks out at bjp office in canning during the night