মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড মৌরিগ্রাম স্টেশন চত্বরে। স্থানীয় সূত্রে খবর শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ হাওড়ার মৌরিগ্রাম স্টেশন সংলগ্ন কয়েকটি ঝুপড়ি দোকানে আগুন লাগে। নিমেষেই তা ছড়িয়ে আশপাশে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
Fire Incident Near Mourigram Rail Station Area