বিভিন্ন অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল নেতারা। ক্রমশই দীর্ঘ হচ্ছে তালিকা। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। অবশেষে পুলিশের হাতে পাকড়াও উত্তর ২৪ পরগনার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে। পুলিশ খোঁজ চালিয়ে দত্তপুকুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে নৈহাটি থানায় নিয়ে আসে। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেপ্তার করা হয়েছে সনৎ দে-কে। থানা থেকে বের করার সময় ধৃত তৃণমূল নেতাকে উদ্দেশ্য করে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন স্থানীয় মানুষজন ও বিজেপির কর্মী সমর্থকরা। সনৎ দে-র দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তাঁরা।
former trinamool congress mla sanat dey arrested in north 24 parganas