রাজ্যে পালা বদল হতেই তৃণমূল নেতাদের দুর্নীতি একের পর এক সামনে আসছে। আর তারপর থেকে রোজই তৃণমূলের বিভিন্ন নেতার বাড়ি, গোডাউন বা পার্টি অফিস থেকে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা সরকারি ত্রাণের ত্রিপল, কম্বল-সহ নানা সামগ্রী। সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র কের রীতিমতো শোরগোলও পড়ে যাচ্ছে। এবার ফের একবার সরকারি ত্রিপল উদ্ধার। কয়েক বছর ধরে যে অভিযোগগুলো ফিসফিস করে ঘুরে বেড়াচ্ছিল, সেগুলোই কি এবার প্রকাশ্যে আসতে শুরু করল? রাজনৈতিক প্রভাব, ভোটারদের উপর চাপ সৃষ্টি, তোলাবাজি এবং সম্পত্তি বৃদ্ধিকে ঘিরে যে প্রশ্ন দীর্ঘদিন ধরে উঠছিল, সেই সমস্ত বিতর্কের কেন্দ্রে থাকা এক প্রভাবশালী নেতাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। গ্রেপ্তারের পর একের পর এক অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল। অনেকের প্রশ্ন, এতদিন যে অভিযোগগুলো শুধু চায়ের আড্ডা বা রাজনৈতিক মঞ্চেই সীমাবদ্ধ ছিল, সেগুলোর উত্তর কি এবার তদন্তের মাধ্যমে সামনে আসবে?
Government relief materials recovered from tmc leader car