রাজ্যে পালাবদল হতেই একে একে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, নোংরামির ঘটনা সামনে আসছে। তৃণমূলের নেতা-মন্ত্রীদের বাড়ি, গোডাউন থেকে মিলছে কাঁড়ি কাঁড়ি ত্রাণ সামগ্রী। কী নেই তাতে। ত্রিপল থেকে শুরু করে কম্বল, ওষুধ, বালতি সহ একাধিক সরঞ্জাম। আর তা দেখা মাত্রই রেগে লাল এলাকাবাসীরা। আর এই সুবাদেই তাঁরা তৃণমূলীদের দেখা মাত্রই পচা ডিম ছুঁড়েছে। এবার আরেক তৃণমূল বিধায়কের গোডাউন থেকে উদ্ধার বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। যা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি এমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। যা নিয়ে সরব হয়েছে এলাকাবাসী।
government relief materials recovered from Trinamool Congress MLA's godown