গরমের দাপট যেন দিন দিন আরও তীব্র হয়ে উঠছে। সকাল গড়াতেই রোদের তেজ বাড়ছে, আর দুপুরের দিকে তা প্রায় অসহনীয় হয়ে উঠছে। শহর থেকে জেলা— সর্বত্রই একই ছবি। বাতাসে আর্দ্রতার আধিক্য এই গরমকে আরও অস্বস্তিকর করে তুলছে। তারই মধ্যে দরজায় কড়া নাড়ছে পয়লা বৈশাখ, কিন্তু উৎসবের আমেজের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘাম ও অস্বস্তি। এমন পরিস্থিতিতে আজকের আবহাওয়া থেকে শুরু করে আগামী কয়েক দিনের পূর্বাভাস জানা জরুরি।
Heat intensifies day by day as poila boishakh approaches