Advertisement

West Bengal Weather News: 50 কিমি বেগে ঝড় সঙ্গে তুমুল বৃষ্টি ধেয়ে আসছে! আবহাওয়ার তুলকালাম Breaking

তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার। সকাল গড়াতেই রাস্তাঘাট যেন আগুনের চুল্লি। তার উপর বাতাসে অত্যধিক জলীয় বাষ্পের কারণে অস্বস্তি আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। ঘরের বাইরে বেরোলেই ঘামে ভিজে যাচ্ছে জামাকাপড়। অফিসযাত্রী থেকে পথচলতি সাধারণ মানুষ, স্কুল-কলেজের পড়ুয়া থেকে রোজকার খেটে খাওয়া মানুষ— সকলেই এই দাবদাহে কার্যত নাজেহাল। আর এই পরিস্থিতির মধ্যেই একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বঙ্গবাসীর মনে— কবে নামবে বৃষ্টি? কবে মিলবে একটু স্বস্তি?এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুধু তাই নয়, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

Heatwave and upcoming rain forecast in Kolkata and North Bengal

Advertisement