Advertisement

Bengal Weather News: তৈরি থাকুন,আবহাওয়ার ঝটকা আসছে বঙ্গে! ভোটে কোথায় কোথায় প্রলয় হবে?

দক্ষিণবঙ্গে গরমের দাপট এখন চরমে। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতেই যেন প্রকৃতি আগুন ঝরাতে শুরু করেছে। সকাল গড়াতেই সূর্যের তেজ এমনভাবে বাড়ছে যে দুপুরের দিকে বাইরে বেরোনো কার্যত দুর্বিষহ হয়ে উঠছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা, যার ফলে ঘাম ঝরছে অবিরাম, আর বাতাসেও যেন কোনও স্বস্তি নেই। এই পরিস্থিতির মধ্যেই কিছুটা আশার খবর শোনাল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা এই তেতে ওঠা গরম থেকে সাময়িক স্বস্তি এনে দিতে পারে।

Heatwave intensifies in South Bengal with rain forecast

Advertisement