সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ, ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার মাঝে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গত কয়েকদিন ধরে তীব্র গরম এবং উচ্চ আর্দ্রতার কারণে নাজেহাল ছিল সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে বৃষ্টির দেখা মিলতেই কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। যদিও তাপমাত্রার খুব বড় পতনের সম্ভাবনা আপাতত নেই, তবুও আগামী কয়েকদিনের আবহাওয়া গরমের দাপট কিছুটা কমাবে বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর।
Heavy rain and storm expected in Kolkata and South Bengal within 24 hours