আজ উল্টোরথের দিন সকাল থেকেই আকাশের মুখ ভার আর তারই সঙ্গে বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উপর প্রবেশ করছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা উত্তর ভারতের সমভূমির উপর দিয়ে বিস্তৃত থাকায় এবং পূর্ব ভারতের উপর অনুকূল বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় রাজ্যের অধিকাংশ জেলাতেই দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রগর্ভ মেঘের বিকাশের ফলে কয়েকটি জেলায় দমকা হাওয়া, বজ্রপাত এবং স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণ দেখা যেতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি অনুভূত হবে।
Heavy rain and storm expected in West Bengal