দক্ষিণবঙ্গে কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। প্রচণ্ড গরম থেকে একটু হলেও আরাম পেয়েছিলেন মানুষ। কিন্তু কিছুদিনের মধ্যেই ফের জাঁকিয়ে বসতে শুরু করেছে গরম। যদিও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত দক্ষিণবঙ্গে সেভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। যদিও বা হবে সেটাও বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলাগুলিতে। কিন্তু উত্তরবঙ্গের জন্য আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের প্রান্তিক জেলাগুলিতে ভারী বর্ষণের সতর্কতাও দেওয়া হয়েছে।
Heavy rain and storms in north Bengal but not in south Bengal