Advertisement

West Bengal Weather News: বঙ্গোপসাগরে নিম্নচাপ ফুঁসছে! কিছুক্ষণের মধ্য়েই কলকাতায় ভারী বৃষ্টি ধেয়ে আসছে!

বর্ষা বাংলায় ঢুকে পড়েছে বেশ কয়েকদিন আগেই। কিন্তু সাধারণ মানুষের মনে এখনও একটাই প্রশ্ন—সেই ঝেঁপে বৃষ্টি কবে নামবে? কবে থেকে মিলবে টানা বর্ষার আসল আমেজ? গত কয়েকদিন ধরে কোথাও রোদ, কোথাও মেঘ, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু অনেকেই অপেক্ষা করছিলেন এমন এক আবহাওয়ার, যখন সকাল থেকে রাত পর্যন্ত আকাশ থাকবে মেঘে ঢাকা, আর টানা বৃষ্টিতে ভিজবে গোটা বাংলা। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে বলেই ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

heavy rain start in west bengal

Advertisement