দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। সোমবার, ২৭ জুলাই থেকে বৃষ্টি কমবে। বুধবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলায়। উত্তরবঙ্গে রবিবার, ২৬ জুলাই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার থেকে শুরু ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে বুধবার পর্যন্ত। সিস্টেম মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে মেদিনীপুরের কাথির উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।