Advertisement

Weather News: ফুঁসছে নিম্নচাপ! ছয় জেলায় ভয়ঙ্কর বৃষ্টির লাল সর্তকতা জারি! কোন কোন জেলা ভাসবে?

দক্ষিণবঙ্গে ৬ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে সপ্তাহ ভর। উত্তরবঙ্গে সোমবার, ৬ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার, সাতই জুলাই থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান। শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে আগামী দুই দিনে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর প্রদেশ ছত্রিশগড় ঝাড়খন্ড ওড়িশা হয়ে বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৭ জুলাই সোমবার পর্যন্ত।

Heavy to very heavy rainfall warning in south Bengal until July 6

Advertisement