18,600 ফুট ওপরে… চারপাশে শুধু বরফ, পাথর আর হাড় হিম করা বাতাস। এমন এক পাহাড়ি ঢাল, যেখানে মানুষের পা রাখাটাই প্রায় অসম্ভব। সেখানে কোনও রানওয়ে নেই, নেই হেলিপ্যাড, নেই নিরাপদে নামার মতো এক চিলতে সমতল জমি। অথচ সেই মৃত্যুর মতো খাড়া ঢালের গা ঘেঁষে আকাশে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে একটি হেলিকপ্টার। আর অবিশ্বাস্য সেই দৃশ্যের সবচেয়ে শিউরে ওঠা মুহূর্ত—হেলিকপ্টারটির মাত্র একটি স্কিড পাহাড়ের ঢাল ছুঁয়ে আছে। একদিকে হাজার হাজার ফুট গভীর খাদ, অন্যদিকে খাড়া বরফ-পাথরের দেওয়াল। আর মাঝখানে কয়েক সেকেন্ডের জন্য নিজের জীবনকে বাজি রেখে দাঁড়িয়ে ভারতীয় সেনার একদল পাইলট।
Helicopter rescue operation on a steep mountain slope at 18600 feet