দরিদ্রতাকে পেছনে ফেলে একজন HOUSE WIFE-এর জীবনের লড়াইয়ের অভিনব কাহিনী আপনার কাছেও একটি উদাহরণ হতে পারে। নতুন করে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কেবলমাত্র চাষবাস করেই অর্থনৈতিকভাবে নিজে পায়ে দাঁড়িয়েছেন আরামবাগের শামীমা বেগম। এর এখান থেকেই লড়াই শুরু করে দিয়েছেন তিনি। আপাতত দরিদ্র মহিলাদের স্বনির্ভর করার পাশাপাশি নিজের মেয়েকেও নিট পরীক্ষার ট্রেনিং দিয়ে আরও উচ্চ শিক্ষাদানের চেষ্টায় লাগাতার লড়ে যাচ্ছেন এই গৃহবধূ। স্বামীর সঙ্গে একে বারে কাধে কাধ মিলিয়ে আলুর চাষ করা শুরু করেন তিনি। ধীরে ধীরে তাঁর ব্যবসা বড় হতে শুরু করে। এবার নিজেই স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেন। এবং নিনেই ওই মহিলাদের পরিচালনা করতে থাকেন। তার চাষের জমিতে চাষ করা আলু পেপসিকো ইন্ডিয়াকে সাপ্লাই করেন তিনি। এক সময় পরিবারে দু মিঠো খাবার জুটতো না সেখান থেকে এবার নিজেই যেন একার হাতে তুলে নিয়েছেন নিজের সংসার। এবং নিজেই আরও অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠছেন। তাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে
hooghly mother and her fight is a good news