মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর উপস্থিতিতেই 'লুট' চলল। জগন্নাথদেবের প্রসাদের ভাণ্ডার! উলটো রথের আগের দিন ২৮৬ বছরের প্রাচীন রীতি মেনে হুগলির গুপ্তিপাড়ায় পালিত হল 'ভাণ্ডার লুট' উৎসব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে হাজার হাজার ভক্ত মুহূর্তের মধ্যে লুঠ করে নিলেন জগন্নাথদেবের ভোগে ভর্তি শত শত মাটির হাঁড়ি। আর সেই বিরল দৃশ্য দেখতে বড়বাজারের মাসির বাড়ি চত্বরে উপচে পড়ে মানুষের ভিড়।
Traditional Bhandar Loot Ritual Infront Of CM Suvendu Adhikari at Hooghly