Advertisement

VIDEO: ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব স্বপন দাশগুপ্ত

তারকেশ্বরের ভোট পরবর্তী হিংসার ব্যাপারে সরব হলেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাসগুপ্ত। এদিন একটি সাক্ষাৎকারে তিনি বলেন কোনো সভ্য দেশে এটা কাম্য নয়, একটা লোককে বিরোধী রাজনৈতিক দল করার জন্য জোর করে ঘরছাড়া করে দেওয়া হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে ও ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত প্রদেশ করার দাবি নিয়ে বিজেপি সাংসদ জন বারলা ও সৌমিত্র খাঁর দাবিকে উড়িয়ে দিয়ে স্বপন বাবু বলেন এটা ওনার ব্যক্তিগত মতামত দল এই বক্তব্যকে সমর্থন করে না।

Advertisement