Advertisement

দোতলার পারমিট, উঠেছে ৬ তলা! গুঁড়িয়ে দিল বুলডোজার, দেখুন

হাওড়াতে ফের একবার বুলডোজার অভিযান চালান হল। এবার অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দিতে নামান হল বুলডোজার। ভেঙে দেওয়া হয়েছে একটি জি+৫ ভবন। রিপোর্ট অনুযায়ী, হাওড়া পৌর কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি ভবনের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাওড়া পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে ওই বহুতল ভবন বেআইনি বলে অভিযোগ ওঠে। সোমবার সেখানে বুলডোজ়ার নিয়ে অভিযান চালানো হয়। অভিযোগ, সংশ্লিষ্ট ভবনের জন্য শুধুমাত্র জি প্লাস ওয়ান (G+1) অর্থাৎ ২টি তলা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমোদনকে উপেক্ষা করে সেখানে জি প্লাস ফাইভ (G+5) অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর-সহ মোট ৬ তলা বহুতল তৈরি করা হয়েছে।

Advertisement
POST A COMMENT