রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি পুলিশ ও প্রশাসনও আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে। মাঝেমধ্যেই বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তারের খবর সামনে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি ঘটনা। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক তদন্ত।
illegal bangladeshi migrants arrested in murshidabad