Advertisement

Bangaon News: আজতক বাংলা ধরে ফেলল Gas Cylinderর 'কালোবাজারি'! ক্লাব ঘরে নোট গুনে কীভাবে ব্যবসা দেখুন!

একটা ঘর। বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ ঘরের মতোই। দরজা বন্ধ, ভিতরে কী হচ্ছে তার কোনও আঁচ নেই কারও। দিনের পর দিন সেই বন্ধ দরজার আড়ালে চলছিল এমন এক কারবার, যার খবর পৌঁছয়নি আশপাশের মানুষের কাছেও। ক্লাবের ঘর ভাড়া নিয়ে সেখানে যে বেআইনি গ্যাসের ব্যবসা চলতে পারে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্লাব কর্তৃপক্ষ। অথচ সেই ঘরেই একে একে ঢুকছিল গ্যাস সিলিন্ডার, চলছিল গ্যাস রিফিলিংয়ের কাজ। বাইরে থেকে নিঃশব্দ, কিন্তু ভিতরে তৈরি হচ্ছিল ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা। অবশেষে সেই বন্ধ দরজার রহস্যেই পড়ল পুলিশের নজর। দরজা খুলতেই সামনে এল চমকে দেওয়ার মতো ছবি—এক-দুইটি নয়, একসঙ্গে উদ্ধার 14টি গ্যাস সিলিন্ডার। আর তখনই সামনে আসে প্রশ্ন—ক্লাবের ঘর ভাড়া নিয়ে এতদিন ধরে কার আড়ালে চলছিল এই বেআইনি কারবার?

Illegal gas cylinder business uncovered in club rented room

Advertisement