রাজ্যের বিভিন্ন জেলায় অনুমোদনহীন বা খারিজি মাদ্রাসাগুলির কার্যকলাপ, পরিচালন ব্যবস্থা এবং সেখানে সরকারি নিয়মাবলি কতটা মানা হচ্ছে, তা খতিয়ে দেখতে সম্প্রতি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। সেই লক্ষ্যেই সীমান্তবর্তী জেলা-সহ মোট 12টি জেলায় গঠন করা হয়েছিল পৃথক পরিদর্শক দল। সিনিয়র প্রশাসনিক আধিকারিকদের নেতৃত্বে গঠিত এই দলগুলি দীর্ঘ পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের পর নিজেদের রিপোর্ট জমা দিয়েছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের কাছে। সূত্রের খবর, প্রতিটি জেলার রিপোর্ট আলাদা হলেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রায় একই ধরনের পর্যবেক্ষণ উঠে এসেছে। সেই রিপোর্টগুলির ভিত্তিতেই এখন তৈরি হবে চূড়ান্ত প্রতিবেদন, যা খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে।
Inspection of unauthorized madrasas in 12 districts of West Bengal