তীব্র গরম, প্যাচপ্যাচে ঘাম আর অসহনীয় অস্বস্তিতে কার্যত নাজেহাল বাংলার মানুষ। সকাল থেকেই রাস্তাঘাটে বেরোলেই যেন আগুন ঝরছে আকাশ থেকে। বাতাসে নেই স্বস্তির ছোঁয়া, উল্টে গরমের সঙ্গে বেড়েছে আর্দ্রতার মাত্রা। ফলে ঘরের বাইরে তো বটেই, ঘরের মধ্যেও মিলছে না স্বস্তি। দিনের পর দিন এই ভ্যাপসা গরমে ক্লান্ত সাধারণ মানুষ এখন একটাই প্রশ্নের উত্তর খুঁজছেন— কবে নামবে বৃষ্টি? কবে মিলবে একটু শান্তি? আর সেই প্রশ্নেরই গুরুত্বপূর্ণ উত্তর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
intense heat and humidity trouble people of bengal