Advertisement

Birbhum News: বীরভূমের Tulu Mondal কাণ্ডে গ্রেপ্তার বড় মাপের সরকারি কর্মী! শুভেন্দুর আমলে কোনও ছাড় নেই!

টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই যেন খুলে যাচ্ছে একের পর এক নতুন দরজা। আর সেই তদন্তের মাঝেই এবার এমন একজনের গ্রেপ্তার, যিনি সরাসরি সরকারি দফতরের সঙ্গে যুক্ত। অর্থাৎ, অভিযোগের তদন্তে শুধু ব্যবসায়িক মহল বা কথিত সিন্ডিকেটের সদস্যদের নামই নয়, উঠে আসছে সরকারি কর্মীর নামও। এই গ্রেপ্তারকে ঘিরেই নতুন করে জোরালো হচ্ছে প্রশ্ন—টুলু মণ্ডলকে ঘিরে যে তদন্ত শুরু হয়েছে, তার জাল কি এবার আরও অনেক দূর পর্যন্ত ছড়াচ্ছে? রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। সরকারি কর্মী গ্রেপ্তারের ঘটনাকে সামনে রেখে উঠছে সেই বার্তা—তদন্তের আওতায় এলে পরিচয় বা পদমর্যাদা দেখে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

investigation around tulu mondal case reveals new developments

Advertisement