Advertisement

'মমতার আমলে ব্যয় হত ৫ কোটি, এই সরকারের আমলে ৫ লাখ', কীভাবে খরচ কমালেন শুভেন্দু?

কোলাঘাটের প্রশাসনিক বৈঠক থেকে তৃণমূলের বিধায়ক ও সাংসদদের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ৩৩ জন বিজেপি ও ২ জন বিজেপি বিধায়ক এবং সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের সাংসদরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে উন্নয়ন নিয়ে কথা হয়েছে। একইসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এর আগের সরকারের আমলে এই ধরনের প্রশাসনিক বৈঠক করতে খরচ হত প্রায় ৫ কোটি টাকা। কিন্তু এখন সর্বসাকুল্যে ৫ লাখ টাকা হয়তো খরচ হচ্ছে। শুভেন্দুর কথায়, 'সেই সব টাকা খরচ না হলে হাসপাতাল বা অন্য ক্ষেত্রের উন্নয়ন হতো। রাজ্যের অবস্থা খুব খারাপ করে দিয়েছে আগের সরকার।'

Advertisement
POST A COMMENT