গতকাল নদীয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ওই কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করল পুলিশ। তারপর আজ তাকে কল্যাণী আদালতে পেশ করা হয়। পুলিশের তরফে তাকে রিমান্ডে চেয়ে আদালতে তোলা হবে। প্রসঙ্গত, গতকাল বাজি কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। এবং তারই তদন্তে নেমে মালিক খোকন বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বেআইনি বাজি কারখানা চালানো সহ চারজনের মৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে খবর প্রশাসন সূত্রে।