ট্রেনের কামরা জ্বলছে দাউ দাউ করে। এই ভিডিও কাটোয়া স্টেশনের । রবিবার ভোরে আচমকা স্টেশনে দাঁড়িয়ে থাকা কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনের কামরায় আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে দমকলের ২টি ইঞ্জিন ৷ ফাঁকা ট্রেন। হতাহত কেউ হননি। রেল সূত্রের খবর, শর্ট সার্কিটের জেরে আগুন।