Advertisement

Kaustav Bagchi News: কংগ্রেস নেতা কৌস্তব বাগচির মাথার চুল কাটা নিয়ে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই

কংগ্রেস নেতা কৌস্তব বাগচির মাথার চুল কাটা নিয়ে কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। তাঁর মন্তব্য, " কৌস্তভের মাথায় উকুন ছিল। উকুন সরাতে নেড়া হয়েছেন। কৌস্তভ বাগচী নিজেকে হাইলাইট করতে দিদিকে নিয়ে অপপ্রচার করছেন।" কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্মলা রাই তাঁর ওয়ার্ডের বসন্ত উৎসবে একটি টাক মাথা ব্যক্তির মাথায় ঘোল ঢেলে কৌস্তভ বাগচিকে কটাক্ষ করেন l উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করায় গ্রেফতার করা হয় কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে। জামিন পাওয়ার পর আদালত চত্বরেই তিনি মাথা নেড়া করেন। এরপরই তিনি প্রতিজ্ঞা করেন যতদিন না শাসকদলকে উৎখাত করতে পারছেন ততদিন মাথায় চুল গজাবেন না।

Kaustav Bagchi Slammed By TMC

Advertisement