Advertisement

হাওড়ার অপরিচিত পার্টি NCPI হঠাত্‍ জাতীয় রাজনীতির চর্চায়, কারা এরা? VIDEO

'দলবদলানো রাজনৈতিক মুখ চাই না'। ২০২৩ সালে আত্মপ্রকাশ করার পর এটাই ছিল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া-র (NCPI) মূল মন্ত্র। অথচ সেই দলেই কি না মিশে গেলেন তৃণমূল থেকে আসা ২০ জন সাংসদ। ত্রিপুরার এই অস্বীকৃত রাজনৈতিক দল ভোটে লড়েছে মাত্র একবার। তা-ও আবার তৃণমূলের বিরুদ্ধে ২টি আসনে। সমাজসেবাই এদের আসল লক্ষ্য। তবে আশ্চর্যজনক ভাবে এই দলের ঠিকানা পশ্চিমবঙ্গের হাওড়ায়। কারা এই NCPI?

TAGS:
Advertisement
POST A COMMENT