Advertisement

'প্রমাণ হল, Koel Mullick লকেট চট্টোপাধ্যায়ের চেয়ে দীর্ঘদিনের দক্ষ বিজেপি কর্মী,' কটাক্ষ Kunal Ghosh এর

কোয়েল মল্লিক বিজেপি যোগ দিলেন। রাজ্যসভায় বিজেপি-র হয়ে মনোনয়ন জমা দিলেন। যে কোয়েল মাস ছয়েক আগেই তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন, এখন তিনি বিজেপি-র টিকিটে যাচ্ছে। এই যাবতীয় ঘটনাকে কটাক্ষ করলেন বিধায়ক কুণাল ঘোষ। বললেন, 'রঞ্জিত মল্লিকের পরিবারের কাছ থেকে এটা আশা করা যায় না। যে রঞ্জিতবাবুকে মমতা বন্দ্যোপাধ্যায় এত সম্মান দিয়েছেন, কলকাতার শেরিফ করেছিলেন। কোয়েল মল্লিককে রাজ্যসভার সাংসদ করেছিলেন, রাজ্য মুখ্যমন্ত্রী বদলের সঙ্গে রাজ্যসভার কোয়েল মল্লিকের কোনও সম্পর্ক ছিল না। কিন্তু ওঁদের মনে হয়েছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় ভাল, তৃণমূল কংগ্রেস ভাল। যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তখন ওঁদের মনে হয়েছে, ক্ষমতার দিকেই থাকা ভাল। কিন্তু ওঁদের পরিবারের প্রতি যে সম্মান ও ভালোবাসা ছিল মানুষের, তা নিজেরা নষ্ট করলেন।'

Kunal Ghosh Reaction On Koel Mullick Nomination as BJP Rajya Sabha MP

Advertisement
POST A COMMENT