সিউড়ির জনসভা যে শুধুই একটা রাজনৈতিক কর্মসূচি ছিল, সেটা এখন আর কেউ বিশ্বাস করবে না। বরং মনে হচ্ছে, এ যেন বাংলা রাজনীতির সবচেয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো-এর লাইভ টেলিকাস্ট—যেখানে স্ক্রিপ্ট আছে, আবেগ আছে, রাগ-অভিমান আছে, আর অবশ্যই আছে ‘ভাইরাল মুহূর্ত’। আর এই শো-এর কেন্দ্রবিন্দুতে আছেন মমতা ব্যানার্জী, তাঁর বিশ্বস্ত কিন্তু কখনো কখনও ‘অপ্রত্যাশিত’ সহ-অভিনেতা অনুব্রত মণ্ডল, আর নতুন প্রজন্মের শক্তিশালী চরিত্র কাজল শেখ।
Live telecast of the political rally in Siuri is like a Bengali political reality show