'কোনও ধর্মীয় স্থান থেকেই এমনভাবে মাইক বাজানো যাবে না, যাতে শব্দসীমা নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যায়। শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশিকা কার্যকর করতে হবে পুলিশকে', দায়িত্বে এসেই এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই মসজিদে মাইক বাজানোর বিষয়টি চর্চার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আর এবার সেই বিষয়ে মুখ খুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী।
Loudspeaker usage limits at religious places must be enforced