26-এর বিধানসভা ভোটের রণডঙ্কা বেজে গিয়েছে। এই মহাসংগ্রামে প্রত্যেকটি রাজনৈতিক দলই জোরকদমে প্রচার করছে। কেউ কাউকে এক বিন্দুও জায়গা ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে দল ভাঙানোর রাজনীতি শুরু হেয়ে গিয়েছে। বাড়তি সুযোগ সুবিধা পাওয়ার আশায় বহু নেতা দল বদলাচ্ছে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। মালদহে কংগ্রেসের বুথ সভাপতি সহ 50টি পরিবার যোগ দিলেন তৃণমুল কংগ্রেসে। আর তাতেই ভোটের আগে তৃণমূলের বেশ কয়েকগুণ শক্তি বাড়ল ঘাসফুল শিবিরের। যদিও কংগ্রেসের দাবি তৃণমুলের পায়ের তলার মাটি যখন সরে যাচ্ছে তখন তারাই দল ভাঙানোর কাজ করছেন
Malda congress booth president with 50 families join Trinamool Congress