যুবসাথী প্রকল্প নিয়ে নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এগিয়ে এল যুবসাথী প্রকল্পের ভাতা মেলার তারিখ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ঘোষণা করে দেন, ১লা এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প কার্যকর হবে। এর আগে বাজেটে ঘোষণা হয়েছিল ১৫ অগাস্ট থেকে মিলবে যুবসাথী প্রকল্পের টাকা। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, মাধ্যমিক পাশের পর ২১-৪০ বছর বয়সীরা এই প্রকল্পের টাকা পাবে। রাজ্য সরকারের অন্য কোনও স্কলারশিপ থাকলেও টাকা মিলবে। আগামী ৫ বছর দেড় হাজার টাকা করে পাওয়া যাবে। এবং এই সময়কালে চাকরি না পেলে পাঁচ বছর পর ভাতা রিনিউ করা হবে।
Mamata Banerjee New Announcement On Yuva Sathi Scheme