Advertisement

'আপনাদের বেশি অ্যাক্টিভ দেখাতে হবে না',পুলিশের বিরুদ্ধে রেগে লাল Mamata Banerjee!ভবিষ্যৎ বুঝে গেছেন?

তিনি রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীও। কিন্তু দ্বিতীয় দফার ভোটের আগে সেই পুলিশই চক্ষুসূল হল মমতা ব্যানার্জীর। ভরা জনসভায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভায় তিনি লক্ষ্য করেন ভরা দুপুরে রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন আরও অনেকে। মমতা তাঁদের ছাওয়ার মধ্যে অনুষ্ঠানমঞ্চের কাছাকাছি নিয়ে আসার কথা বলেন। মমতার যুক্তি ছিল ভোটের দিন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে। তাই বাইরে থাকা মানুষদের যেন ঢুকতে দেওয়া হয়। এরজন্য কিছুক্ষণ নিজের ভাষণ বন্ধ রাখেন তিনি। এরপরই তাঁকে বলতে শোনা যায় আপনাদের বেশি অ্যাক্টিভ দেখাতে হবে না। এরপরই মমতা বলেন, তাঁর নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে একজন তৃণমূল সমর্থককে লাঠিপেটা করেছে পুলিশ। এরপর তিনি দেখেন, একজন করে করে মানুষদের ঢোকানো হচ্ছে সভামঞ্চের কাছে। তখন ফের মেজাজ হারান মমতা। তিনি বলেন, একসঙ্গে গেটটা খুলে দিন না। তাতে অনেকে একসঙ্গে ঢুকে যেতে পারবে। আমার সময়ের তো দাম আছে। আরও বেশ কয়েকটি সভায় যেতে হবে আমাকে। এদিন উত্তরপাড়ার জোড়াপুকুরের মাঠে কল্যাণ ব্যানার্জির ছেলে তৃণমূল প্রার্থী শীর্ষণ্য ব্যানার্জির হয়ে প্রচারে আসেন মমতা। য।দিও মঞ্চে ছিলেন বেশ স্বাতী খোন্দকার -সহ হুগলির অন্যান্য প্রার্থীরাও। কী বলেছেন মমতা ব্যানার্জী শুনব।

Advertisement