প্রেমিকের জন্মদিনে প্রেমিকার রক্তদানের আয়োজন দুর্গাপুরে। বছর খানেক আগে রক্তদান আন্দোলনকে সার্থক রূপ দিতে একসাথে পথ চলা শুরু হয়েছিল সংগ্রাম চ্যাটার্জী ও রিয়া চ্যাটার্জীর। চলার পথে প্রথম ভালোলাগা এরপর একে ওপরের সাথে ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়া। শুক্রবার ছিল সংগ্রামের তিরিশ তম জন্মদিন,আর প্রেমিকের জন্মদিনে রিয়ার উপহারটাও ছিল এ সমাজের জন্য একটা বড় নজির। নিজে তো রক্তদান করলেনই সাথে প্রেমিকের তিরিশ তম জন্মদিনে তিরিশ জন রক্তদাতাকে অনুপ্রানিত করলেন রক্ত দেওয়ার জন্য। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেই হল এই অভিনব রক্তদান। পাশাপাশি সেখানেই কেক কেটে উদযাপন করা হল জন্মদিন। রক্তদান আন্দোলনের অঙ্গীকারকে সার্থক রূপ দিতে প্রেমিকের জন্মদিনে প্রেমিকার রক্তদানের অঙ্গীকার নতুন আলোর দিশা দেখালো এই সমাজকে।