Advertisement

Medinipur Medical College Junior Doctors On Strike: আবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু, এবার মেদিনীপুর, দেখুন

এবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে আন্দোলন শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। আজ অর্থাত্‍ ১৭ জানুয়ারি সকাল থেকেই কর্মবিরতি শুরু করে দিয়েছেন তাঁরা। ওই মেডিক্যাল কলেজে স্যালাইন বিতর্কের ঘটনায় ১২ জন ডাক্তারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন।

Advertisement
POST A COMMENT