Advertisement

Bus Accident: ঘাটাল-পাঁশকুড়া সড়কে হাওড়াগামী বাস উল্টে নয়নজুলিতে, উদ্ধারে স্থানীয়রা

দুর্ঘটনার কবলে ঘাটাল পাঁশকুড়া সড়কে হাওড়া গামী বাস। মেছোগ্রাম বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে যাত্রীবোঝাই বাস নয়নজুলিতে উল্টে যায়। সূত্রের খবর একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই এমন রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় ওই বাসটি। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে এবং নিজেরাই উদ্ধার কাজে নেমে পড়েন। পরে পাঁশকুড়া থানার পুলিশ বাহিনী এসে আহত যাত্রীদের উদ্ধার করে। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। পরে দুটো ক্রেন নিয়ে এসে বাস থেকে নয়নজুলি থেকে তোলা হয়। এই দুর্ঘটনায় বহু যাত্রীরা আহত হয়েছেন তবে এখনো পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই।

Advertisement
POST A COMMENT