Advertisement

TMC তে কাদের হাতে থাকবে রাশ, কারা পাবেন তহবিল? Dilip Ghosh বললেন...

মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির, কারা আসল তৃণমূল? ঘাসফুল শিবিরের এই টানাপোড়েনের মধ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। রবিবার সকালে দিলীপ বলেন, 'তৃণমূলে কে কার সঙ্গে যাচ্ছেন, কারা নতুন কমিটি গড়ছেন বা ভাঙছেন সেগুলি আমাদের চিন্তার বিষয় নয়। স্পিকার দেখছেন। কমিশন বা হাইকোর্ট ঠিক করবে এসব। কাদের হাতে তহবিল যাবে, কার হাতে দলের রাশ- এসব নিয়ে আমরা চিন্তিত নই। এসব ওদের অভ্যন্তরীণ ব্যাপার। বিধানসভায় যাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত করবেন তাঁরাই হবেন। তবে আমরা বিরোধী চাই বিধানসভায়।'

Minister Dilip Ghosh Reaction On TMC Split Issue Also Targets Mamata Banerjee

Advertisement
POST A COMMENT