Advertisement

'মানুষ বিরোধীদের জায়গা দিলেও ওরা সঠিক ভূমিকা পালন করতে পারে না', কটাক্ষ Dilip Ghosh এর

'পশ্চিমবঙ্গের মানুষ তাঁদের রায় দিয়েছেন এবং যথেষ্ট সংখ্যায় বিরোধীদের জায়গা দিয়েছেন। এখন বিরোধীরা যদি নিজেদের জায়গা ধরে রাখতে না পারে কিংবা নিজেদের সঠিক ভূমিকা পালন করতে না পারে, তার জন্য জনগণ বা আমার দায়ী নয়। এখন বিরোধীরা যদি নিজেরাই লড়াই করে, তার জন্য কে দায় নেবে ? তারা ঠিক করুক।' রাজ্যে বিরোধী শূন্য রাজনীতির অভিযোগ এবং বিরোধীদের ভূমিকা নিয়ে ফের একবার এমনই মন্তব্য রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। সোমবার শিলিগুড়িতে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের উপনির্বাচন নিয়ে তিনি বলেন, 'মানুষ যেদিকে তাকিয়েছে, যেদিকে রায় দিয়েছে, উপনির্বাচনেও সেদিকেই দেবে।'

Minister Dilip Ghosh Reaction On West Bengal By Elections Result 2026

Advertisement
POST A COMMENT