প্রয়াত মুকুল রায়কে শেষ শ্রদ্ধা জানানো হয় বিধানসভায়। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সব্যসাচী দত্ত, সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারা। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হাজির ছিলেন বিধানসভায়। সকালেই শুভ্রাংশু রায় সকালেই জানিয়েছিলেন, অভিষেক শেষকৃত্যের সব দায়িত্ব নিয়েছেন। সেই মতো বিধানসভা থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কাঁচড়াপাড়ায়। সেখানেও ছিলেন অভিষেক।